২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত গলছে গ্রিনল্যান্ডের বরফ

গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে। বেড়ে যাচ্ছে সমুদ্র স্তর। বরফ কিভাবে গলে যাচ্ছে স্যাটেলাইট রিডিং এবং কমিউটার মডেল ব্যবহারের মাধ্যমে এর স্পষ্ট চিত্র পেয়েছেন বিজ্ঞানীরা। দেখা গেছে, বরফের চাঁই ভেঙে যাওয়া এবং গলে যাওয়া পানির কারণে সংকুচিত হয়ে যাচ্ছে বরফ আস্তরণ। একটি গবেষণায় একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

অসলো, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে। বেড়ে যাচ্ছে সমুদ্র স্তর। বরফ কিভাবে গলে যাচ্ছে স্যাটেলাইট রিডিং এবং কমিউটার মডেল ব্যবহারের মাধ্যমে এর স্পষ্ট চিত্র পেয়েছেন বিজ্ঞানীরা। দেখা গেছে, বরফের চাঁই ভেঙে যাওয়া এবং গলে যাওয়া পানির কারণে সংকুচিত হয়ে যাচ্ছে বরফ আস্তরণ। একটি গবেষণায় একথা বলা হয়েছে। গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ২০০৬-০৮ সাল থেকে দ্রুতহারে বরফ গলছে। এই হার ০ দশমিক ৭৫ মিলিমিটারের সমপরিমাণ (০ দশমিক ০৩ ইঞ্চি)। আর ২০০০ থেকে ২০০৮ সাল পর্যন্ত গ্রিনল্যান্ডের বরফ গলে বছরে গড়ে সমুদ্রস্তর বেড়েছে প্রায় ০ দশমিক ৪৬ শতাংশ। নেদারল্যান্ডস এর ইউট্রেচ বিশ্ববিদ্যালয়ের গবেষক মিচেল ভ্যান ডেন ব্রোয়েক বলেছেন, দ্রুত ব্যাপক হারে বরফ গলে যাচ্ছে। মিচেলের নেতৃত্বে পরিচালিত এ গবেষণা রিপোর্টটি জার্নাল সায়েন্সের শুক্রবারের সংখ্যায় প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস এবং ব্রিটেনের গবেষকদের সম্মিলিত এ গবেষণা সম্পর্কে মিচেল রয়টার্সকে বলেন, "২০০৬-০৮ সালের গ্রীষ্মে বিপুল পরিমাণ বরফ গলে গেছে।" বরফ গলার এই প্রবণতা আগামী দিনগুলোতেও একই থাকবে বলে জানিয়েছেন ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক জোনাথন বাম্বার। কম্পিউটার মডেল থেকে গবেষণা এবং স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ায় বরফ গলে পানি হয়ে যাচ্ছে এবং হিমবাহগুলো থেকে বরফের চাঁই ভেঙে বরফ আস্তরণ উধাও হয়ে যাচ্ছে। গ্রিনল্যান্ডের বরফ কিভাবে এবং কেন গলে যাচ্ছে তা এ থেকেই বোঝা যায় এবং এর ফলে কি ঘটবে তাও আমরা অনুমান করতে পারি বলে মন্তব্য করেছেন মিচেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএমএইচবি/১৭১১ ঘ.