২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে আপিল করেছেন আইনজীবীরা

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। তবে এ ব্যাপারে খুব শিগগিরি কোনও সিদ্ধান্ত হওয়ার আশা করছেন না বলে জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। তবে এ ব্যাপারে খুব শিগগিরি কোনও সিদ্ধান্ত হওয়ার আশা করছেন না বলে জানিয়েছেন তারা। সু চির বাগিতে এক মার্কিন নাগরিক অনুপ্রেবেশের ঘটনাকে কেন্দ্র করে রাষ্ট্রীয় নিরাপত্তা আইন ভঙ্গে অভিযোগে জান্তা সরকার তার বিচার করে তাকে ১৮ মাসের গৃহবন্দিত্ব দেয়। সু চির আইনজীবী কিই উইন সাংবাদিকদের বলেন, "আমরা আজ (শুক্রবার) সকালে সুপ্রিম কোর্টে আবেদন জমা দিয়েছি। এখন এটি গ্রহণ করা হবে কি হবে না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আদালত কিছু সময় নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬১৯ ঘ.