ম্যানিলা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- শ্রীলংকার সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সারথ ফন্সেকা বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। তিনি বিরোধীদলীয় প্রার্থী হিসাবে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারেন বলে জল্পনা চলছে।
লিবারেশন টাইগারস অব তামিল ইলম (এলটিটিই) এর বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সাফল্য নিয়ে আসার কয়েকমাসের মধ্যেই পদত্যাগ করলেন ফন্সেকা। এপ্রিলের মধ্যে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের বিপরীতে দাঁড়ানোর চিন্তা-ভাবনা করছেন বলে খবর পাওয়া গেছে।
ফন্সেকা প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে সামরিক বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র। অন্য একজন প্রতিরক্ষা কর্মকর্তাও পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীলংকার গৃহযুদ্ধ জয়ের দু'মাস পর ফন্সেকাকে সেনা প্রধান থেকে সশস্ত্র বাহিনী প্রধান করা হয়। যুদ্ধের সময় দেওয়া ব্যাপক ক্ষমতা খর্ব করতে তাকে ওই নতুন পদ দেওয়া হয়। এতে তিনি নাখোশ ছিলেন বলে শোনা গেছে।
তবে সরকার ফন্সেকা এবং রাজাপাকসের মধ্যে কোনও বিরোধের কথা অস্বীকার করে এসেছে। কিন্তু দুপক্ষের মধ্যে বিরোধের বিষয়টি পরবর্তীতে স্পষ্ট হয়েছে।
ফন্সেকা নির্বাচনী প্রতিযোগিতায় দাঁড়ালে প্রেসিডেন্ট রাজাপাকসের ভোটার সমর্থন দুর্বল হয়ে পড়ার পাশাপাশি গৃহযুদ্ধ জয়ের সাফল্য থেকে তার একচেটিয়া রাজনৈতিক ফায়দা লাভও বিঘি
bdnews24