২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চিকে মুক্তি দেওয়ার আহ্বান হিলারির

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার আবারও মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে এ সপ্তাহ শেষে এক সম্মেলনে মিয়ানমারের সামরিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ম্যানিলা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বৃহস্পতিবার আবারও মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চিকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে এ সপ্তাহ শেষে এক সম্মেলনে মিয়ানমারের সামরিক নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। হিলারি বলেন, মিয়ানমারে ২০ বছরের মধ্যে ১৪ বছরই গৃহবন্দি থাকা নোবেল শান্তি পুরস্কার জয়ী সু চির অন্য যে কারও মতোই দেশের সক্রিয় গণতান্ত্রিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অধিকার আছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক সাংবাদিক সম্মেলনে হিলারি বলেন, "এতো বছর ধরে তার আটক থাকাটা ভিত্তিহীন। তিনি রাজনৈতিক বিরোধীদলীয় নেত্রী কেবল এটি ছাড়া তাকে আটক রাখার আর কোনও ভিত্তি নেই।" হিলারি ২০১০ সালের নির্বাচনে বিরোধীদলকে অংশ নিতে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এ সপ্তাহ শেষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে মিয়ানমারের জান্তা নেতাদের সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠক হতে পারে। এ বৈঠকে ওবামাও অংশ নেবেন। তবে আনুষ্ঠানিক কোনও দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৪ ঘ.