লন্ডন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ফোর্ট হুড সেনা ঘাঁটির সন্দেহভাজন বন্দুকধারীর সঙ্গে যে কট্টরপন্থি মুসলিম ধর্মপ্রচারকের সম্পর্ক খুঁজে পেয়েছে, তিনি আরবি ভাষার সঙ্গে অপরিচিত এমন জঙ্গিদের ব্যবহৃত একটি ইংরেজি ভাষার ইন্টারনেট ফোরামের একজন প্রভাবশালী ভাষ্যকার বলে জানা গেছে।
আনওয়ার আল-আওলাকি নামের মুসলিম ধর্মপ্রচারক কয়েক বছর ধরে তার আল কায়েদার প্রতি সহানুভূতিশীল ও মার্কিন বিরোধী কথাবার্তা ইন্টারনেট, ব্লগ, অডিও, ভিডিও এবং বড় আকারে প্রতিবেদন হিসেবে ইংরেজি ভাষার অনুসারীদের জন্য প্রকাশ করছে।
আরব বিশ্বে খুব একটা পরিচিত না হলেও ত্রিশের কোঠার আওলাকির পশ্চিমে বেশ অনুসারি রয়েছে। পশ্চিমের সরকারগুলোর ধারণা তার মতামত আরবি জানে না এমন লোকজনকে কট্টরপন্থা অবলম্বনের মাধ্যমে জঙ্গি হয়ে উঠতে সহায়তা করছে।
যুক্তরাষ্ট্রের ওই সেনাঘাঁটিতে বন্দুকধারী, সেনাবাহিনীর মনোচিকিৎসক মেজর নিদাল মালিক হাসানের গুলিতে ১৩ জন নিহত হয়।
মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জেনেছে, বন্দুকধারী হাসান গত বছর আওলাকির সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত বৃহস্পতিবার হাসান নির্বিচারে গুলি চালানোর আগেই তারা কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিল।
স
bdnews24