২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানির এজলাস-খুনির যাবজ্জীবন কারাদণ্ড

জার্মানির বিচার এজলাসে এক মিসরীয় মহিলাকে তার স্বামী ও তিন বছরের ছেলের সামনে ছুরি মেরে হত্যার অপরাধে এক জার্মান তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের একজন মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 07:03 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ড্রেসডেন, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জার্মানির বিচার এজলাসে এক মিসরীয় মহিলাকে তার স্বামী ও তিন বছরের ছেলের সামনে ছুরি মেরে হত্যার অপরাধে এক জার্মান তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের একজন মুখপাত্র একথা জানিয়েছেন। অ্যালাক্স উইয়েন (২৮) ইসলাম বিরোধী ও অন্যদেশের মানুষের প্রতি ভীতি থাকার কথা স্বীকার করেছেন। তার ওই ঘটনায় জার্মানরা দুঃখ পায়, মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয় এবং মিশর ও ইরানে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়ে। বিচারের রায় ঘোষণার সময় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, প্রায় ২০০ পুলিশ পূর্বাঞ্চলীয় ড্রেসডেন শহরের আদালত ভবন ঘিরে রাখে। একই শহরের ভিন্ন একটি আদালতে গত জুলাইয়ে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। রুশ বংশোদ্ভূত উইয়েন ১৬ বার ছুরিকাঘাত করে মারওযা আল-শেরবিনিকে হত্যা করে। এই অপরাধে তাকে জার্মানির সর্বোচ্চ দণ্ড দেওয়া হল। স্ত্রীকে বাঁচাতে ছুটে এলে তার স্বামী এলউই ওকাজকে-ও ছুরি মেরেছিল উইয়েন। আদালতের প্রহরীরা ভুলকরে ওকাজকে হামলাকারী মনে করে তার পায়ে গুলি করেছিল। বুধবার রায় শোনার জন্য ক্রাচে ভর করে তিনি এজলাসে আসেন। এজলাসে বুলেটপ্র"ফ কাচের আড়ালে পায়ে বেড়ি পরিয়ে উইয়েনকে বসিয়ে রাখা হয়েছিল। তার মাথা কাপড় দিয়ে ঢাকা ছিল। যে ঘটনার জেরে ওইয়েন হত্যাকাণ্ড ঘটায় তা হচ্ছে: একটি খেলার মাঠে ওইয়েন একটি দোলনায় বসে থাকার সময় শেরবিনি তার শিশুপুত্রকে তার সঙ্গে দোলনায় চড়তে দিতে অনুরোধ জানায়। ওইয়েন তাতো দেয়নি উল্টো শেরবিনিকে 'ইসলামপন্থি', 'সন্ত্রাসী, ও বাজে মহিলা হিসেবে গালিগালাজ করে। শেরবিনি ওই অপমানের জন্য আদালতের দ্বারস্থ হলে উইয়েনকে দোষীসাব্যস্ত করা হয়। উইয়েন আপিল করে গোপনে ছুরি নিয়ে আদালত কক্ষে প্রবেশ করে শেরবিনিকে হত্যা করে। ইসলামি দেশগুলোর গণমাধ্যম শেরবিনিকে 'হেজাব শহীদ' হিসেবে চিত্রিত করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫৬ ঘ.