ভার্জিনিয়া, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকায় ২০০২ সালে গোপনে একের পর এক গুলি করে ১০ ব্যক্তিকে হত্যার অপরাধে মঙ্গলবার জন অ্যালেন মুহাম্মদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
১১ সেপ্টেম্বরের ও ভয়াবহ অ্যানথ্রাক্স হামলার কিছুদিন পর এক কিশোর সঙ্গীকে নিয়ে অ্যালানের ওই হত্যাকাণ্ডের ঘটনায় ওয়াশিংটন জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
ভার্জিনিয়ার গ্রিনসভিল কারেকশন সেন্টারে বিষাক্ত ইনজেকশনের মাধ্যমে ৪৮ বছর বয়সী অ্যালানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেন্টারটির মুখপাত্র ল্যারি ট্রেইলর একথা জানিয়েছেন।
তিনি বলেন, "সকাল ৯ টা ১১ মিনিটে অ্যালানকে মৃত ঘোষণা করা হয়েছে। কোনো জটিলতা সৃষ্টি হয়নি। মিস্টার মুহাম্মদকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি শেষ কিছু বলতে চান কি না? তিনি আমাদের স্বীকার করেননি এবং কখনো কোনো মন্তব্যও করেননি।"
মৃত্যুদণ্ড কার্যকর করা প্রত্যক্ষকারী তিনজন সাংবাদিক বলেছেন, তাকে বেঁধে ফেলা ও ইনজেকশন প্রয়োগের পুরোটা সময় সে নির্বিকার ছিল।
অ্যালানের ওই অপরাধ কর্মের সহযোগী লী বয়েড মালভো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে। হত্যাকাণ্ড ঘটানোর সময় তার বয়স ছিল ১৭ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭১৮ ঘ.
bdnews24