২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল নাড়ুতে ভূমিধসে ৪৩ জন নিহত

ভারতের তামিল নাড়ু রাজ্যে প্রবল বৃষ্টিপাতে নিলগিরি পাহাড়ি এলাকায় ভূমিধসে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। কর্মকর্তার মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

চেন্নাই, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের তামিল নাড়ু রাজ্যে প্রবল বৃষ্টিপাতে নিলগিরি পাহাড়ি এলাকায় ভূমিধসে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। কর্মকর্তার মঙ্গলবার একথা জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের একজন কর্মকর্তা জানান, "নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা হয় বন্যায় ভেসে গেছে কিংবা ভূমিধসে তলিয়ে গেছে।" তিনি বলেন, দুর্গত এলাকায় ত্রাণতৎপরতা চলছে। আবহাওয়া অফিস আরও বৃষ্টিপাতের ব্যাপারে সতর্ক করে দিয়েছে এবং কর্মকর্তারা স্থানীয় ও পর্যটকদের প্রতি নয়নাভিরাম এলাকাটির পিচ্ছিল ও আঁকাবাঁকা রাস্তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। জেলা প্রশাসক আনন্দ পাতিল বলেছেন, "পাহাড়ের ঢালে বসবাসরত লোকজনকে উপরের দিকে উঠে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং পর্যটকদের আপাতত ওই অঞ্চল থেকে দূরে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২২ ঘ.