২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মেজর ইসলামপন্থির সঙ্গে যোগাযোগ করেছিল: সূত্র

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জেনেছিল, সেনাবাহিনীর একজন মনোচিকিৎসক আল কায়েদার প্রতি সহানুভূতিশীল এক ইসলামপন্থির সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওই চিকিৎসক গত সপ্তাহে টেক্সাসে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার আগেই বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছিল। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ওয়াশিংটন, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জেনেছিল, সেনাবাহিনীর একজন মনোচিকিৎসক আল কায়েদার প্রতি সহানুভূতিশীল এক ইসলামপন্থির সঙ্গে যোগাযোগ করেছেন এবং ওই চিকিৎসক গত সপ্তাহে টেক্সাসে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার আগেই বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছিল। মার্কিন কর্মকর্তারা সোমবার একথা বলেছেন। কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা সংস্থাগুলো ইয়েমেনের আমেরিকা বিরোধী ও আল কায়েদার প্রতি সহানুভূতিশীল ধর্মীয় নেতা আনোয়ার আল-আওলাকির যোগাযোগের ওপর নজর রাখার সময় টেক্সাসে সন্দেহভাজন গুলিবর্ষণকারী মেজর নিদাল মালিক হাসানের সঙ্গে গত বছরের শেষ দিকে তার বেশ কিছু যোগাযোগের তথ্য পায়। মার্কিন কর্মকর্তারা বলেন, ওই তথ্য ফেডারেল কর্তৃপক্ষকে জানানো হয়। কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায় যে, হাসানের লেখার বেশিরভাগ বিষয়ই ছিল একাডেমিক, সে হামলা চালানোর পরিকল্পনা নিচ্ছে বা কারো নির্দেশ পালন করতে যাচ্ছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি সেখানে। মার্কিন সরকারের দুজন কর্মকর্তা বলেছেন, ফোর্ট হুড সেনাঘাঁটিতে হত্যা ও আরও ৩০ জনকে আহত করার ঘটনায় ফিলিস্তিনি বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মেজর হাসানের বিরুদ্ধে এখন ওই ব্যাপারে অভিযোগ দায়েরের সিন্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৬ ঘ.