জাকার্তা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার সামবোয়া দ্বীপে সোমবার ভোররাতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে একজন নিহত ও প্রায় ৮০ জন আহত হয়েছে। ভূমিকম্পে বাড়িঘর, স্কুল ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর জানিয়েছে, ৬.৭ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সামবোয়ার ১৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমের রাবায় ১৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে সামবোয়ার শহর বিমা'র পুলিশ প্রধান জাতুর অ্যাপরিয়ানতো বলেছেন, ছয় ব্যক্তি মারাত্মক আহত হয়, এদের একজন পরে মারা যায়।
কর্মকর্তারা জানিয়েছেন, ৭২ জন সামান্য আহত হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব করার কাজ চলছে।
ইন্দোনেশিয়া "প্যাসিফিক রিং অব ফায়ার" নামে পরিচিত ভূ-কম্পন প্রবণ এলাকায় অবস্থিত।
গত সেপ্টেম্বরে পশ্চিত সুমাত্রার পাদাংয়ে শক্তিশালী ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24