২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাসকে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান ফিলিস্তিনিদের

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ২য় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। রোববার পশ্চিম তীরের হেবরনের রাস্তায় ফিলিস্তিনিরা এ আহ্বান জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

হেবরন, পশ্চিম তীর, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ২য় মেয়াদে নির্বাচনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। রোববার পশ্চিম তীরের হেবরনের রাস্তায় ফিলিস্তিনিরা এ আহ্বান জানায়। আব্বাস গত সপ্তাহে জানিয়েছিলেন, জানুয়ারির নির্বাচনে তার দাঁড়ানোর ইচ্ছা নেই। গত বৃহস্পতিবার ওই ঘোষণা দিয়ে তিনি মধ্যপ্রাচ্য শান্তি আলেচনা পুনরায় শুরুর বিষয়ে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের 'পক্ষপাতিত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে বিরল এক ট্যুরে আব্বাসকে রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে পতাকা নেড়ে শুভেচ্ছা জানায় তার সমর্থকরা। এ সময় তারা স্লোগান দেয়, "মাহমুদ আব্বাস সরে যাবেন না। আপনিই ভিত্তি।" ফিলিস্তিনের সরকারি টেলিভিশনে এ দৃশ্য দেখানো হয়। বহু বিশ্লেষকেরই ধারণা, আব্বাসের নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা সম্ভবত ইহুদি বসতিস্থাপন বন্ধে ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে তাগাদা দেওয়ার কৌশল। কিন্তু প্রধান ফিলিস্তিনি আলোচক সায়েব এরাকাত রোববার আবারও বলেছেন, আব্বাসের ঘোষণা কোনও কৌশল নয়। আব্বাসের সহযোগীরা বলছেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য অধিকৃত পশ্চিম তীরে ইহুতি বসতি স