২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকাকে ১০ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও রোববার আফ্রিকায় আগামী তিন বছরে সহজ শর্তে ১০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। আফ্রিকা মহাদেশ ও এর জনগণের জন্য চীন 'সত্যিকারের এবং বিশ্বস্ত' বন্ধু বলে মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

শারম-এল শেখ, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও রোববার আফ্রিকায় আগামী তিন বছরে সহজ শর্তে ১০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন। আফ্রিকা মহাদেশ ও এর জনগণের জন্য চীন 'সত্যিকারের এবং বিশ্বস্ত' বন্ধু বলে মন্তব্য করেন তিনি। মিসরে চীন-অফ্রিকা সহযোগিতা ফোরামের সম্মেলনে জিয়াবাও ওই প্রতিশ্র"তি দেন। জিয়াবাওয়ের এ প্রতিশ্র"তি ২০০৬ সালে বেজিং সম্মেলনে প্রেসিডেন্ট হু জিনতাওয়ের দেওয়া প্রতিশ্র"তির দ্বিগুণ। সম্মেলনে অংশ নিচ্ছেন ৫০ টি দেশের কর্মকর্তারা। সম্মেলনে জিয়াবাও বলেন, "আমরা আফ্রিকার অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সাহায্য করব। চীন প্রকৃতই আফ্রিকার উন্নয়নকে দৃঢ়ভাবে সমর্থন করে। ভবিষতে বিশ্ব যে টালমাটাল অবস্থার মধ্যে দিয়েই যাক সেটি কোনও ব্যাপার নয়। আফ্রিকার জনগণের সঙ্গে আমাদের বন্ধুত্ব বদলাবে না।" জিয়াবাও বলেন, ঋণ ছাড়াও চীন জলবায়ু পরিবর্তন মোকবেলায় আফ্রিকাকে সচ্ছ্ব জ্বালানি উন্নয়নে সহায়তা করবে, আফ্রিকার ছোট খামারগুলোকে অর্থ ধার দিতে চীনের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে এবং বাজারে আফ্রিকান পণ্যের প্রবেশ বাড়াবে। তিনি আফ্রিকার জন্য আরও বেশি আন্তর্জাতিক সাহায্যের আহ্বানও জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৩২ ঘ.