২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাদেনের ভিডিওটি নতুন নয়'

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের শুক্রবার প্রকাশ করা ভিডিও টেপটি নতুন নয়। এটি কয়েক মাস আগে প্রকাশিত একটি টেপের পশতু ভাষার সংস্করণ। সন্ত্রাসবাদের ওপর নজর রাখা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টেলসেন্টার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 01:23 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ওয়াশিংটন, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের শুক্রবার প্রকাশ করা ভিডিও টেপটি নতুন নয়। এটি কয়েক মাস আগে প্রকাশিত একটি টেপের পশতু ভাষার সংস্করণ। সন্ত্রাসবাদের ওপর নজর রাখা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টেলসেন্টার একথা বলেছে। "পাকিস্তানে আমাদের লোকদের প্রতি" শিরোনামের ওই টেপটি গত জুলাই মাসে আরবি ও উর্দুতে ব্যাপকভাবে প্রচার করা হয়। ইন্টেলসেন্টার আরও জানিয়েছে, এর নির্বাচিত অংশ ৩ জুন আল জাজিরা টেলিভিশন প্রচার করে। শুক্রবার সকালে দিকে ইন্টেলসেন্টার জানিয়েছিল, আল কায়েদার প্রচার শাখা আস-শাহাব লাদের নতুন একটি ভিডিও ছেড়েছে। গত জুনে আল জাজিরায় প্রচার করা টেপে লাদেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলিম বিশ্বে যুক্তরাষ্ট্রের প্রতি "প্রতিশোধ ও ঘৃণার" বীজ বপন করেছেন। তিনি আমেরিকানদের এর পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত হতে বলেন। লাদেন পাকিস্তান ও আফগানিস্তানের পার্বত্যময় সীমান্ত এলাকার কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯২১ ঘ.