জেরুজালেম, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে- এই রিপোর্ট তদন্ত করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব শুক্রবার প্রত্যাখান করেছে ইসরায়েল। এ ব্যাপারে ভোটাভুটি করায় বিশ্ব সংস্থাটির নিন্দা জানিয়ে ইসরায়েল বলেছে, ওই প্রস্তাব পুরোপুরি বাস্তবতা বর্জিত।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের ভোটাভুটির জবাবে বলেছে, "ইসরায়েল আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে" এবং "আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে এর জনগণকে রক্ষায় ইসরায়েল তৎপরতা চালিয়ে যাবে।"
গাজা যুদ্ধ নিয়ে জেনেভাভিত্তিক জাতিসংঘের মানবাধিকার কমিশনের উদ্যোগে ওই রিপোর্ট প্রণয়ন করা হয়। সাধারণ পরিষদ ওই রিপোর্ট তদন্ত করার বিষয়টি অনুমোদন করলেও তা করার ব্যাপারে সদস্য দেশগুলো বাধ্য নয় এবং ইসরায়েল বা গাজা নিয়ন্ত্রণকারী হামাস তা করবে বলেও মনে হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫১৩ ঘ.
bdnews24