রামাল্লা, ৬ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার বলেছেন, আগামী জানুয়ারির নির্বাচনে দাঁড়ানোর তার ইচ্ছা নেই। এই ঘোষণার মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের 'পক্ষপাতিত্ব' নিয়ে অসন্তোষও প্রকাশ করলেন।
৭৪ বছর বয়সী পিএলও নেতা টেলিভিশনে প্রচারিত বক্তৃতায় বলেছেন, তার এই সিদ্ধান্ত দরকষাকষির কোনো কৌশল নয়।
আব্বাসের সিদ্ধান্তে অবশ্য অনেকে এটাই মনে করছেন। তবে বক্তৃতায় তিনি যে শব্দচয়ন করেছেন, তাতে মনে হচ্ছে হয়তো তিনি মত পরিবর্তন করতে পারেন। আগের দিন ঘনিষ্ট কর্মকর্তাদের নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিলেন আব্বাস। ওই কর্মকর্তারা বলেছেন, তাকে অবশ্যই নির্বাচনে দাঁড়াতে হবে কারণ তাদের আর কোনো প্রার্থী নেই।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি আব্বাসের সঙ্গে "যে কোনো নতুন সুযোগে" কাজ করে যেতে ইচ্ছুক। গত সপ্তাহান্তে তার সঙ্গে রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা করার কথা জানান তিনি। হিলারি বিস্তারিত আর কিছু বলেননি।
আব্বাস মত পরিবর্তন করুক তা যুক্তরাষ্ট্র চায় কিনা- এ প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়ান কেলি বলেন, "তার মত বদলানো উচিত কিনা এটা আমাদের বলা ঠিক নয়।"
আব্বাসের সহযোগীরা বলেছেন, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য অধিকৃত পশ্চিম তীরে ইহুতি বসতি স
bdnews24