২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নির্বাচনে সু চির অংশগ্রহণ জরুরি: যুক্তরাষ্ট্র

মিয়ানমারে আগামী বছরের নির্বাচনে গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির অংশগ্রহণ জরুরি। সু চি ছাড়া নির্বাচন বৈধ হওয়া 'অত্যন্ত কঠিন' হবে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ব্যাংকক, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে আগামী বছরের নির্বাচনে গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির অংশগ্রহণ জরুরি। সু চি ছাড়া নির্বাচন বৈধ হওয়া 'অত্যন্ত কঠিন' হবে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বৃহস্পতিবার একথা বলেছেন। মিয়ানমারে দু দিনের সফর শেষে যুক্তরাষ্ট্রের উপ সহকারী মন্ত্রী স্কট মার্সিয়েল বলেন, নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হলে 'ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি' (এনএলডি) নেত্রী সু চি ও অন্যান্য রাজবন্দিদের মুক্তি পাওয়াটা গুরুত্বপূর্ণ। ব্যাংককে সাংবাদিকদের মার্সিয়েল বলেন, "অং সান সু চি এবং এনএলডি ছাড়া নির্বাচনকে বিশ্বাসযোগ্য হিসাবে দেখাটা খুব কঠিন হবে বলেই আমি মনে করি।" ১৯৯০ সালে মিয়ানমারে নির্বাচনের পর এনএলডিকে ক্ষমতা দিতে অস্বীকৃতি জানায় জান্তা সরকার। এ দলটি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি এখনও নিশ্চিত করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭১২ ঘ.