২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে ঝড়ে নিহত ৪২, নিখোঁজ ২১

ভিয়েতনামে উষ্ণমণ্ডলীয় ঝড় মিরিনায়ের আঘাতে এ সপ্তাহে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ। তবে সরকার ৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2009, 07:07 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

হ্যানয়, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামে উষ্ণমণ্ডলীয় ঝড় মিরিনায়ের আঘাতে এ সপ্তাহে কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। ২১ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে ভিয়েতনাম নিউজ। তবে সরকার ৮ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার একথা জানায়। ভিয়েতনাম নিউজ জানিয়েছে, ভিয়েতনামের কেন্দ্রস্থলে আঘাত হানা এ ঝড়ে প্রায় ১৫৪টি বাড়ি ধ্বংস হওয়া ছাড়াও আড়াই হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, প্রায় ১ হাজার ৮শ' একর শস্যভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ৪২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। সরকারের বন্যা প্রতিরোধ কার্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনশেষ থেকে আটজন নিখোঁজ রয়েছে। কিন্তু ভিয়েতনাম নিউজ বুধবার ২১ জন নিখোঁজ থাকার কথা জানিয়েছে। ভিয়েতনামের হু ইয়েন এবং বিন ডিন প্রদেশের 'তুওই ত্রে' পত্রিকায় ছাপানো ছবিতে দেখা গেছে, ঝড়-বৃষ্টিতে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি, লোকজনের ঘর-দুয়ারও পানিতে ডুবে গেছে। অন্য একটি ছবিতে দেখা গেছে, লোকজন একটি বাড়ির ছাদের টাইলস খুলে এক বৃদ্ধ নারীকে উদ্ধার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩১৬ ঘ.