ওয়াশিংটন, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আফগানিস্তানে পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট হামিদ কারজাইকে সুশাসনের ওপর জোর দেওয়া এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চাপ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইউরোপীয় নেতারা। একইসঙ্গে আফগানিস্তান নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনাও তারা সমর্থন করেছেন।
হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র-ইইউ সম্মেলনের পর এক ঘোষণায় ওবামাসহ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল ব্যারোসো, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা এবং ইইউ প্রেসিডেন্ট সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রেইনফিল্ড বলেন, "আমরা নতুন আফগান প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। একইসঙ্গে আফগানিস্তানে নবদ্যেমে সুশাসন, মানবাধিকার, নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক উন্নয়ন সাধনের প্রচেষ্টার দিকেও তাকিয়ে আছি আমরা।"
আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ সমস্ত পদক্ষেপ সমর্থন করা হতে পারে। এ সম্মেলন সম্ভবত কাবুলেই হবে বলে ঘোষণায় জানানো হয়েছে।
আফগানিস্তানে কারজাইয়ের জয় ঘোষণার পর আন্তর্জাতিক স
bdnews24