দার এস সালাম, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফ্রিকা মহাদেশের সর্বচ্চো পর্বত কিলিমানজারোর বরফ ১৩ থেকে ২৪ বছরের মধ্যেই উধাও হয়ে যেতে পারে। একই ভাগ্য বরণ করতে পারে এ মহাদেশের অন্যান্য হিমবাহগুলোও। সোমবার যুক্তরাষ্ট্রের এক গবেষণায় একথা বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ভিত্তিক গবেষক লোনি থম্পসন ও তার সহযোগীরা বলেছেন, পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তাঞ্জানিয়ার বরফাচ্ছাদিত আগ্নেয়গিরি কিলিমানজারোর ওপরকার হিমবাহগুলো উধাও হয়ে যেতে পারে। বছরে ৪০ হাজার পর্যটক এই বরফরাজ্য দেখতে ভিড় জমায়।
গবেষণায় বলা হয়েছে, "বর্তমান পরিস্থিতি না বদলালে এই বরফক্ষেত্র এক বা দু'দশকের মধ্যেই উধাও হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।" 'প্রসেডিংস অব দ্য ন্যাশনাল একাডেমী অব সায়েন্সেস' (পিএনএএস) জার্নাল এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
অতীতের তুলনায় বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকা, শুস্ক ও মেঘশূন্য আবহাওয়াকে কিলিমানজারোর ওই সম্ভাব্য পরিণতির জন্য দায়ী করেছেন গবেষকরা।
সা
bdnews24