২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হামিদ কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণা

আফগানিস্তানের নির্বাচন কমিশন দ্বিতীয় দফা নির্বাচন বাতিল করে দিয়ে হামিদ কারজাই প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করেছে। ৭ নভেম্বরের ওই নির্বাচন থেকে কারজাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ সরে দাঁড়ানোয় নির্বাচন কমিশন এ ঘোষণা দিল। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

কাবুল, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের নির্বাচন কমিশন দ্বিতীয় দফা নির্বাচন বাতিল করে দিয়ে হামিদ কারজাই প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করেছে। ৭ নভেম্বরের ওই নির্বাচন থেকে কারজাইয়ের একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ সরে দাঁড়ানোয় নির্বাচন কমিশন এ ঘোষণা দিল। (আরও তথ্যসহ-১) নির্বাচন কমিশনের প্রধান আজিজুল্লাহ লুদিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, "স্বাধীন নির্বাচন কমিশন হামিদ কারজাইকে প্রেসিডেন্ট ঘোষণা করছে...কারণ তিনি প্রথম দফা নির্বাচনে বিজয়ী এবং দ্বিতীয় নির্বাচনের একমাত্র প্রার্থী।" প্রথম দফা নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রমাণ মেলায় দ্বিতীয় দফা নির্বাচন ডাকা হয়েছিল। কাবুলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লুদিন বলেন, আফগান জনগণকে আরেকটি নির্বাচনের বিশাল ব্যয় ও ঝুঁকি থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর একজন মাত্র প্রার্থী নিয়ে নির্বাচন হলে প্রেসিডেন্ট হওয়া নিয়ে বৈধতার প্রশ্ন উঠতে পারে। সরকার ও নির্বাচনী কর্মকর্তারা সুষ্ঠু ভোট অনুষ্ঠানের দাবি পূরণ করেনি অভিযোগ করে আবদুল্লাহ রোববার দ্বিতীয় দফা ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্ত জানান। কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি নির্বাচনে অংশ নেব না....... খুব সহজে আমি এ সিদ্ধান্ত নেইনি।" "জাতির স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি" জানিয়ে আবদুল্লাহ বলেন, ৭ নভেম্বরের নির্বাচন বয়কট করার আহ্বান তিনি জানাচ্ছেন না। প্রেসিডেন্ট হামিদ কারজাইর শিবির এর আগে জানায়, আবদুল্লাহ নির্বাচনে না দাঁড়ালেও ভোট হবে। ইন্ডপেনডেন্ট ইলেকশন কমিশন (আইইসি)'র প্রধান নির্বাচনী কর্মকর্তা দাউদ আলী নাজাফিও রয়টার্সকে বলেন, আবদুল্লাহ সরে দাঁড়ালেও আফগানিস্তানের সংবিধান অনুযায়ী ৭ নভেম্বরের নির্বাচন হতেই হবে। কিন্তু মাত্র একজন প্রার্থী নিয়ে কীভাবে ভোট অনুষ্ঠান করা হবে তা নির্ধারণ করা কঠিন ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মুখপাত্র আলীম সিদ্দিকী। ভোট অনুষ্ঠান নিয়ে এই সংশয়ের মধ্যে কারজাই শিবির আবদুল্লাহর সঙ্গে কোনও জোট গড়ার সম্ভাবনাও নাকচ করে দেয়। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশলের সিদ্ধান্তের জন্য একটি শক্তিশালী বৈধ সরকার গুরুত্বপূর্ণ। কিন্তু আবদুল্লাহর সিদ্ধান্তে ভবিষ্যৎ সরকারের বৈধতা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার পরবর্তী ধাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আফগান কর্মকর্তারাই। সংবিধান অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত আফগান কর্তৃপক্ষকেই নিতে হবে। কয়েক সপ্তাহের রাজনৈতিক অনিশ্চয়তায় জর্জরিত আফগানিস্তানে ২য় দফা ভোট বানচাল করার তালেবানদের অঙ্গীকার বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এ অনিশ্চয়তা এবং উদ্বেগের মধ্যে আফগানিস্তানে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়ে চাপের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আবদুল্লাহ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার বেঁধে দেওয়ার সময়সীমা শনিবার পার হয়। প্রথম দফা নির্বাচনে জালিয়াতির পুনরাবৃত্তি এড়াতে লুদনকে অপসারণের দাবি জানিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫১ ঘ.