২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের অতিথিশালায় হামলায় জড়িত সন্দেহে আল কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট ছয় জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। ওই হামলায় পাঁচ জাতিসংঘ কর্মী নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 10:56 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

কাবুল, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের অতিথিশালায় হামলায় জড়িত সন্দেহে আল কায়েদা ও তালেবান সংশ্লিষ্ট ছয় জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছেন। ওই হামলায় পাঁচ জাতিসংঘ কর্মী নিহত হয়। তালেবানরা বুধবারের ওই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, ৭ নভেম্বর আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠনে ভূমিকার জন্য জাতিসংঘের অতিথিশালায় হামলা করা হয়েছে। জঙ্গিরা নির্বাচন বানচালের অঙ্গীকার করেছে। আফগানিস্তানের গোয়েন্দা প্রধান আমরুল্লাহ সালেহ জানান, আল কায়েদা সংশ্লিষ্ট তালেবান নেতা হাক্কানির গ্র"পই এ হামলা চালিয়েছে। এ গ্র"পটির সদস্যরা আফগানিস্তানে নিয়োজিত মার্কিন ও অন্যান্য বিদেশি সেনাদের সঙ্গে লড়াই করছে। আফগানিস্তানে অন্যান্য সন্দেহভাজনদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের পর মূল হোতা সম্পর্কে তথ্য পেয়ে সৌদি আরবের মদিনা বিমানবন্দরের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, ওই ব্যক্তি আফগানিস্তানে ফিরে আসছিলেন। জাতিসংঘের ওই অতিথিশালাটিতে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের গোয়েন্দা প্রধান বলেন, "গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি থেকে জানা গেছে হামলা অংশ নেওয়া আত্মঘাতী হামলাকারীরা পাকিস্তানের সোয়াত উপত্যকা থেকে এসেছে।" আরও চারজন এখনও ধরাছোঁয়ার বাইরে। হাক্কানি গ্র"পের আধ্যাত্মিক নেতা জালালুদ্দিন হাক্কানি আফগানিস্তানের প্রবীন তালেবান কমান্ডার ও শীর্ষ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০০ ঘ.