লানডিকোট, পাকিস্তান, ৩১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার এলাকায় রাস্তার পাশে পেতে রাখা বোমায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাশ্ববর্তী একটি উপজাতি এলাকায় তালেবান অবস্থানের ওপর শনিবার পাকিস্তানের বিমান হামলার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
ওই অঞ্চলের প্রধান শহর লানডিকোট থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে সুর খারে নিয়মিত টহল দেওয়ার সময় আধাসামরিক বাহিনীর একটি গাড়িতে বোমাটি আঘাত করে।
ফ্রন্টিয়ার কোরের একজন মুখপাত্র বলেছেন, "গাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আমাদের ৭ সেনা নিহত হয়েছে।"
সেনাবাহিনী আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে গত সেপ্টেম্বরে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১১ ঘ.
bdnews24