২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবদুল্লাহ নির্বাচনে অংশ নেবেন কি না জানাবেন রোববার

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ রোববার ঘোষণা দেবেন তিনি আগামী সপ্তাহের দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেবেন কি না। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন এই জল্পনা-কল্পনার মধ্যে তার নির্বাচনী কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

কাবুল, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ রোববার ঘোষণা দেবেন তিনি আগামী সপ্তাহের দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নেবেন কি না। তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন এই জল্পনা-কল্পনার মধ্যে তার নির্বাচনী কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। আবদুল্লাহ প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রতি প্রধান নির্বাচনী কর্মকর্তাকে অপসারণ করার বেধে দেওয়ার সময়সীমা পার হওয়ার আগমহুুর্তে শনিবার ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন। শনিবার আবদুল্লাহর প্রচারাভিযানের অফিস থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রোববার সকাল সাড়ে নয়টায় লয়া জিরগার (মুরব্বীদের সমাবেশ) সম্মেলন ডেকেছেন। "ড. আবদুল্লাহ এখানে নির্বাচন নিয়ে বক্তব্য রাখবেন এবং লয়া জিরগার সামনে তার সিদ্ধান্ত জানাবেন।" বিবৃতিতে একথা বলা হয়। আবদুল্লাহ সহযোগীরা এর আগে বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি ভারত সফর বাতিল করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ব্যাপক জালিয়াতির ঘটনায় কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজনৈতিক ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা চলছে। একইসঙ্গে আগামী ৭ নভেম্বরে দ্বিতীয় দফার নির্বাচন বানচাল করতে তালেবানদের হুুমকির কারণেও সৃষ্টি হয়েছে বড় ধরনের উদ্বেগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৬ ঘ.