২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান প্রথমে পরমাণু জ্বালানি পাওয়ার শর্ত দিয়েছে

ইরানের জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাকে বলেছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়া ও ফ্রান্সে পাঠানোর ব্যাপারে রাজি হওয়ার আগে তেহরানের পরমাণু চুল্লির জন্য নতুন জ্বালানি প্রথমে তাদের পেতে হবে। কূটনীতিকরা শুক্রবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2009, 06:56 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

জাতিসংঘ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থাকে বলেছে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়া ও ফ্রান্সে পাঠানোর ব্যাপারে রাজি হওয়ার আগে তেহরানের পরমাণু চুল্লির জন্য নতুন জ্বালানি প্রথমে তাদের পেতে হবে। কূটনীতিকরা শুক্রবার একথা বলেছেন। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থার (আইএইএ) উদ্যোগে তৈরি করা পরমাণু চুক্তির ব্যাপারে তেহরান প্রাথমিক জবাব দিয়েছে বলে সংস্থাটি ইতিমধ্যেই জানিয়েছে। পশ্চিমা কূটনীতিকরা নাম না প্রকাশের শর্তে বলেছেন, নতুন পরমাণু জ্বালানি আগেভাগে পাওয়ার ইরানিয়ান দাবি বড় পশ্চিমা শক্তিগুলোর কাছে গ্রহণযোগ্য হবে না। এরআগে ইরানের গণমাধ্যম জানায়, জাতিসংঘের খসড়া পরমাণু চুক্তিতে বৃহস্পতিবার বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইরান। এ প্রস্তাবে ইরান এমন কয়েকটি দাবি করেছে যেগুলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার সঙ্গে ওই চুক্তির মূল ভিত্তির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেই মনে করা হচ্ছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে গত শুক্রবারের মধ্যেই চুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানিয়েছিল। কিন্তু তেহরানের কাছ থেকে প্রাথমিক সাড়াটা এখন পাওয়া গেল বলে জানিয়েছেন আইএইএ'র প্রধান এল বারাদি। এক বিবৃতিতে আইএইএ বলেছে, "এল বারাদি ইরান সরকারের পাশাপাশি সংশি