২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত চীন অস্ট্রেলিয়ার পুনরুদ্ধার দ্রুতবেগে ঘটছে: আইএমএফ

আইএমএফ বৃহস্পতিবার বলেছে, ভারত, চীন ও অস্ট্রেলিয়ার অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার ঘটছে। এতে দেশগুলোর কর্তৃপক্ষের প্রতি এই অঞ্চলের অন্যদেশের আগেই মুদ্রানীতি কঠোর করার চাপ সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

সউল, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আইএমএফ বৃহস্পতিবার বলেছে, ভারত, চীন ও অস্ট্রেলিয়ার অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার ঘটছে। এতে দেশগুলোর কর্তৃপক্ষের প্রতি এই অঞ্চলের অন্যদেশের আগেই মুদ্রানীতি কঠোর করার চাপ সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের অর্থনীতির হালঅবস্থা নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টে বলা হয়েছে, "অল্প কয়েকটি বিশেষ ঘটনায়...এই দেশগুলোর অর্থনৈতিক পুনরুদ্ধার এতই দ্রুত গতিতে ঘটছে যে, এদের আউপপুটের পার্থক্য দ্রুত বুজে আসছে এবং একই সঙ্গে চাপও (মুদ্রানীতি কঠোর করার) বাড়ছে।" প্রতিবেদনটি সউলে প্রকাশ করা হয়েছে। আইএমএফ তিনটি দেশের অর্থনীতির এই দ্রুত পুনরুদ্ধারকে বিশেষ ঘটনা হিসেবে উল্লেখ করেছে। এইকসঙ্গে বলেছে, এই অঞ্চলের অন্য কোথাও মুদ্রানীতি কঠোর করার দরকার নেই। বড় উদীয়মান অর্থনীতির দেশগুলো অগ্রসর অর্থনীতির দেশের অনেক আগেই অর্থনীতির পুনরুদ্ধারে তহবিল প্রদান বন্ধ করে দিয়ে সুদের হার বাড়ানো শুরু করবে বলে বিশ্বব্যাপী বাণিজ্যকারীদের ক্রমপ্রসারমান প্রত্যাশার পালে আইএমএফ'র এই মন্তব্য হাওয়া যোগ করল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৩ ঘ.