২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু অধিকারে অটল থেকে সহযোগিতায় প্রস্তুত ইরান

ইরান পরমাণু কর্মসূচির অধিকার থেকে এক বিন্দুও নড়বে না। তবে তারা পরমাণু জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতের ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

তেহরান, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ ইরান পরমাণু কর্মসূচির অধিকার থেকে এক বিন্দুও নড়বে না। তবে তারা পরমাণু জ্বালানি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতের ব্যাপারে সহযোগিতা করতে প্রস্তুত। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার একথা বলেছেন। তেহরানের পরমাণু চিকিৎসার জন্য জ্বালানি বিদেশে পাঠানোর প্রস্তাবটি ইরানের জন্য বিশ্বশক্তিগুলোর পাশাপাশি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র সততা মূল্যায়নের একটি সুযোগ। এ সংক্রান্ত খসড়া চুক্তিটিতে ইরান খুব শিগগিরি সাড়া দেবে বলেই মনে করা হচ্ছে। ইরানের গণমাধ্যম বলেছে, তারা চুক্তির কর্মকঠামো মেনে নেবে। তবে তারা এর কিছু পরিবর্তন চায়। ইরানের উত্তরপূর্বাঞ্চলীয় মাসাদ নগরীকে এক বক্তব্যে আহমাদিনেজাদ বলেন, এ সরকার যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ ইরানি জাতির অধিকার থেকে তারা এক বিন্দুও নড়বে না। বক্তব্যটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি স