২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার চাঁদ অভিযানের নতুন রকেটের সফল পরীক্ষা

মহাকাশ স্টেশনসহ চাঁদে নতুন করে নভোচারী পাঠানোর জন্য নাসার নতুন তৈরি করা রকেটের সফল পরীক্ষা চালানো হয়েছে। আরিয়াস ওয়ান-এক্স নামের ৩২৭ ফুট (১০০ মিটার) দৈর্ঘ্যরে রকেটটি মানুষ ছাড়াই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুতগতিতে মহাশূন্যে চলে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, ২৯ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মহাকাশ স্টেশনসহ চাঁদে নতুন করে নভোচারী পাঠানোর জন্য নাসার নতুন তৈরি করা রকেটের সফল পরীক্ষা চালানো হয়েছে। আরিয়াস ওয়ান-এক্স নামের ৩২৭ ফুট (১০০ মিটার) দৈর্ঘ্যরে রকেটটি মানুষ ছাড়াই ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুতগতিতে মহাশূন্যে চলে যায়। দুই মিনিটের পরীক্ষা শেষে এটি প্যারাস্যুটের মাধ্যমে আটলান্টিক মহাসাগরে নেমে আসে। নাসার জাহাজ সাগর থেকে রকেটটিকে তুলে আনবে। রকেটটির সফল উৎক্ষেপণে আনন্দ প্রকাশ করে কেনেডি স্পেস সেন্টারের পরিচালক বব কাবানা বলেন, "এটি বিস্ময়কর, চমৎকার একটি ব্যাপার। আমার চোখে পানি এসে যাচ্ছে।" ১৯৮১ সালে নভোখেয়াযান চালু হওয়ার পর এটিই নাসার নতুন রকেট। তিন দশকেরও বেশি সময় পর ছড়ির মতো পাতলা সাদা রঙের এই যান তৈরি করেছে নাসা। মিশন ম্যানেজার বব এস বলেন, আমরা যা প্রত্যাশা করেছিলাম রকেটটি তার চেয়েও ভালোভাবে পরীক্ষা মিশন শেষ করেছে। রকেটটি প্রায় ২৮ মাইল উপরে গিয়ে ফিরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৬৪৯ ঘ.