তেহরান, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরানের পরমাণু আলোচক সাঈদ জলিলি বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের গঠনমূলক আলোচনায় বসতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার সঙ্গে বুধবার টেলিফোনে আলাপকালে তিনি একথা জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
ইরান জাতিসংঘের খসড়া পরমাণু জ্বালানি চুক্তিতে সাড়া দেওয়ার আগেই সোলানা ও জলিলির মধ্যে এ কথোপকথন হয়েছে। এতে করে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা প্রশমণ কিছুটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৪৯ ঘ.
bdnews24