২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে বোমা হামলার নিন্দায় জাতিসংঘ মহাসচিব

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবারের বোমা হামলার নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেইসঙ্গে এ হামলার পরও সেখানে জাতিসংঘ মিশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তানে জাতিসংঘের অতিথিশালায় ওই হামলায় অন্ততপক্ষে ৫ জাতিসংঘ কর্মী নিহত হওয়া ছাড়াও আরও কয়েকজন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 06:27 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

জাতিসংঘ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবারের বোমা হামলার নিন্দা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেইসঙ্গে এ হামলার পরও সেখানে জাতিসংঘ মিশন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। আফগানিস্তানে জাতিসংঘের অতিথিশালায় ওই হামলায় অন্ততপক্ষে ৫ জাতিসংঘ কর্মী নিহত হওয়া ছাড়াও আরও কয়েকজন আহত হয়। এক সাংবাদিক সম্মেলনে বান বলেন, "আমি এই দুঃখজনক ও ন্যাক্কারজনক হামলাসহ যে সন্ত্রাসীরা এ অপরাধ করেছে তাদের নিন্দা জানাই। এটি যে কোনও মানদণ্ডেই অযৌক্তিক।" তিনি বলেন, "আমরা এ ধরনের সন্ত্রাসী হামলায় কখনই নিবৃত্ত হব না। আমাদের কাজ চালিয়ে যাব। বিশেষ করে আফগান সরকার ও জনগণকে ২য় দফা ভোট অনুষ্ঠানে সহায়তা করার কাজ চালিয়ে যাব।" তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা প্রক্রিয়া পর্যালোচনা করে তা আরও জোরদার করা হবে। আফগানিস্তানে ৭ নভেম্বরের ২য় দফা ভোটের আগে তালেবান বিদ্রোহিরা দফায় দফায় হামলা চালানোর অঙ্গীকার করেছে। স