২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনজঙ্গল দু'দশকে বাঘশূন্য হয়ে পড়বে

বাঘের সংখ্যা কমে যাওয়া ঠেকাতে বিশ্বজুড়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে আগামী দু'দশকে বনজঙ্গল বাঘশূন্য হয়ে পড়বে। বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞরা বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 11:30 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

কাঠমান্ডু, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাঘের সংখ্যা কমে যাওয়া ঠেকাতে বিশ্বজুড়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে আগামী দু'দশকে বনজঙ্গল বাঘশূন্য হয়ে পড়বে। বন্যপ্রাণী বিষয়ক বিশেষজ্ঞরা বুধবার একথা বলেছেন। বর্তমানে ১২টি এশীয় দেশ ও রাশিয়ার বনেজঙ্গলে বিচরণকারী বাঘের সংখ্যা মাত্র সাড়ে তিনহাজার। এক শতাব্দি আগেও এই সংখ্যা ছিল প্রায় এক লাখ। বিশেষজ্ঞ ও সংরক্ষণবাদিরা একথা বলেছেন। শরীরের অংশবিশেষের জন্য অবৈধভাবে বাঘ হত্যা করা হয় এবং এশিয়ায় বন্যপ্রাণীর অবৈধ ব্যবসার বিরাট বাজার গড়ে উঠেছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের হিসাব অনুযায়ী বছরে এই ব্যবসার পরিমাণ ২০ বিলিয়ন ডলারেরও বেশি। কালোবাজারের কম্বল ও আলখাল