ইসলামাবাদ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সম্পর্কে নতুন অধ্যায়ের প্রতিশ্র"তি নিয়ে বুধবার পাকিস্তান সফরে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ সফরে তিনি বেশকয়েকটি বেসামরিক বিনিয়োগ চুক্তি করবেন।
ইসলামাবাদে পৌঁছে হিলারি সাংবাদিকদের বলেন, "আমরা নতুন অধ্যায় শুরু করতে চলেছি।"
কিছু ভুল বোঝাবুঝির কারণে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে হিলারি স্বীকার করেন এবং অর্থনৈতিক সহযোগিতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন জোরদার করাসহ 'জনগণের প্রয়োজনীয়তার' ভিত্তিতে দুদেশের সম্পর্কের ওপর আলোকপাত করার প্রতিশ্র"তি দেন তিনি।
হিলারি বলেন, তার সফরকালে ওয়াশিংটনের প্রতিশ্র"তি অনুযায়ী, বেশ কয়েকটি বেসামরিক বিনিয়োগ চুক্তি ঘোষণা করা হবে। স
bdnews24