২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনা চায় উলফা, কিন্তু দিল্লি চায় না বলে অভিযোগ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ভারত সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে একইসঙ্গে তারা সরকারের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টিরও অভিযোগ করেছে। গুয়াহাটি থেকে লিখেছেন শুভ্রা কান্তি গুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

শুভ্রা কান্তি গুপ্ত, গুয়াহাটি গুয়াহাটি, ২৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উলফার নেতা অরবিন্দ রাজখোয়া ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, "নয়াদিল্লি আলোচনা শুরুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মাপকাঠি ব্যবহার করছে। তারা নাগা বিদ্রোহী গ্র"পগুলোকে অস্ত্র সমর্পণের জন্য চাপ সৃষ্টি না করেই তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে আমাদের সঙ্গে আলোচনা শুরুর জন্য অস্ত্র সমর্পণ করতে বলছে।" তিনি বলেন, "আলোচনার এ ধরনের শর্ত নিয়ে দিল্লি বড়কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গেই কোনোধরনের দরকষাকষি করেনি, তবে কেন আমাদের অস্ত্র জমা দিতে বলছে।" "এতে আমাদের মনে হচ্ছে, আলোচনার মাধ্যমে আসামে শান্তি প্রতিষ্ঠায় দিল্লি আন্তরিক নয়।" রাজখোয়া অবশ্য এটাও বলেন, "আমরা সবসময়েই শান্তিপূর্ণ সমাধান চাই।" উলফার অনেক মাঠ পর্যায়ের কমান্ডারের গ্রেপ্তার অথবা মৃত্যুর কারণে সংগঠনটি একের পর এক প্রতিকূলতার মুখোমুখি হয়ে বেশ দুর্বল হয়ে পড়েছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকারও উলফার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ২০০৪ সালে চট্টগ্রামে অস্ত্র আটকসহ কয়েকটি ঘটনায় এর নেতাদের অভিযুক্ত করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। কেন্দ্রীয় ইন্টিলিজেন্স ব্যুরোর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, "ঢাকার কঠোর অবস্থানের কারণে উলফার বিস্তার কঠিন হয়ে পড়েছে, তাই তারা নিঃশ্বাস ফেলার সুযোগ খুঁজছে।" আসামের সবচেয়ে প্রচারিত দৈনিক 'প্রতিদিন' এর সম্পাদক অজিত কুমার ভূঁইয়া বলেছেন, "উলফার মধ্যমপন্থি অংশ যে আলোচনা চায় সে ব্যাপারে আমি নিশ্চিত, তবে এদের প্রতি সংগঠনটির সামরিক শাখার প্রধান পরেশ বড়