তেহরান, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনায় বসার বিরোধী দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার ইরানের একটি সংবাদপত্র একজন ঊর্ধ্বতন রাজনৈতিক নেতাকে উদ্ধৃত করে এতথ্য জানিয়েছে।
হামবাসতেজি পত্রিকা জানায়, ভাইস স্পিকার মোহাম্মদ রেজা বাহোনার বলেছেন, "বর্তমানে, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও সর্বোচ্চ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই আলোচনার কৌশল নির্ধারণের পক্ষপাতী।
"এ কারণে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাব না।" বলেন তিনি।
এ মাসের গোড়ার দিকে সুইজারল্যান্ডে তেহরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে যে বৈঠক হয়েছে তাতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশেরই কর্মকর্তাই ছিলেন। তাই রেজা বাহোনারের এই বক্তব্যকে স্ববিরোধী মনে হচ্ছে।
সরাসরি আলোচনা বলতে কী বোঝানো হচ্ছে তার বিস্তারিত ব্যাখ্যা দেননি বাহোনার। তিনি হয়তো দু'দেশের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ব্যাপক বি
bdnews24