২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিউবাকে গণতান্ত্রিক সংস্কারের বার্তা দিতে স্পেনকে ওবামার আহ্বান

কিউবাকে গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি বার্তা দেওয়ার জন্য স্পেনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ মাসের শুরুতে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগুয়েজ জেপাতোরোর সঙ্গে বৈঠককালে ওবামা এ আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- --- কিউবাকে গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি বার্তা দেওয়ার জন্য স্পেনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ মাসের শুরুতে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগুয়েজ জেপাতোরোর সঙ্গে বৈঠককালে ওবামা এ আহ্বান জানান। এক মার্কিন কর্মকর্তা একথা বলেছেন। ১৩ অক্টোবর হোয়াইট হাউসের ওই বৈঠকের ছয়দিন পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল এঙ্গেল মোরাটিনোস কিউবা সফরে যান এবং প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সাক্ষাৎ করেন। নাম প্রকাশ না করার শর্তে রোববার ওই মার্কিন কর্মকর্তা বলেন, "ওবামা যখন জানলেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মোরাটিনোস হাভানা সফরে যাবেন, তখন তিনি অনুরোধ জানিয়ে বলেন, মোরাটিনোস যেন কাস্ত্রো সরকারকে গণতান্ত্রিক সংস্কার এবং মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।" ১৯৫৯ সালে বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতা দখল করে কম্যুনিজম প্রতিষ্ঠারর পর থেকেই হাভানা ও ওয়াশিংটনের মধ্যে বৈরি সম্পর্ক বিরাজ করছে। ওবামার এ পরামর্শের সংবাদটি প্রথমে স্প্যানিস সংবাদপত্র 'এল পাইস' এ প্রকাশিত হয়। এক কূটনীতিক সূত্রের বরাত দিয়ে এল পাইস জানায়, "কিউবা কর্তৃপক্ষকে জানান, রাতারাতি পরিবর্তন সম্ভব নয় সে বিষয়টি আমরা জানি। তবে পরিবর্তনের জন্য এখনই আমাদের কাজ শুরু করতে হবে।" ওবামা আরও বলেন, "আমরা পদক্ষেপ নিচ্ছি। সেইসঙ্গে তারাও যদি কোনো পদক্ষেপ না নেয় তবে আমাদের পক্ষে এ প্রক্রিয়া চালিয়ে যাওয়া অনেক কঠিন হবে।" ওবামা কিউবাসহ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে নতুন সম্পর্কের সূচনার প্রতিশ্র"তি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪২ ঘ.