২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বেলুচিস্তান প্রদেশের শিক্ষামন্ত্রী নিহত

পাকিস্তানের কোয়েটায় মটরসাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিতে রোববার বেলুচিস্তান প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী নিহত হয়েছেন। নাম শফিক আহমেদ খান। পুলিশ এবং হাসপাতালের কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ইসলামাবাদ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের কোয়েটায় মটরসাইকেল আরোহী বন্দুকধারীদের গুলিতে রোববার বেলুচিস্তান প্রাদেশিক সরকারের শিক্ষামন্ত্রী নিহত হয়েছেন। নাম শফিক আহমেদ খান। পুলিশ এবং হাসপাতালের কর্মকর্তারা একথা জানিয়েছে। কোয়েটার প্রধান হাসপাতালের ডাক্তার বলেছেন, মাথায় গুলিবিদ্ধ শফিককে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য আরেকটি খবরে জানা গেছে, পাকিস্তানের রাজধানীর পূর্বোঞ্চলীয় একটি টোল বুথে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় এক পুলিশ নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী বাবখেল বলেন, "দুইজন একটি গাড়িতে করে যাচ্ছিল। একজন গাড়ি থেকে নেমে কিছুদূর হেঁটে যায়। সে সময় পুলিশ অন্যজনের তল্লাশি চালাতে গেলে সে দেহে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।" পুলিশ অপরজনকে আটক করেছে বলে জানান তিনি। পাকিস্তানের সেনাবাহিনী আফগান সীমান্ত অঞ্চলে দক্ষিণ ওয়াজিরিস্তানে জঙ্গি নির্মূল অভিযান শুরুও পর থেকে জঙ্গিরা পুলিশ ও অন্যান্য টার্গেটগুলোতে হামলা বাড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৩ ঘ.