২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে দুটি গাড়িবোমা হামলায় নিহত ১৩২

ইরাকের রাজধানী বাগদাদের দুটি সরকারি ভবনে রোববার দু'দফা আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০০ জন। পুলিশ একথা জানিয়েছে। ইরাকে দুমাসের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী বোমা হামলা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 09:55 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

বাগদাদ, ২৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাকের রাজধানী বাগদাদের দুটি সরকারি ভবনে রোববার দু'দফা আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৫০০ জন। পুলিশ একথা জানিয়েছে। ইরাকে দুমাসের মধ্যে এটিই সবচেয়ে রক্তক্ষয়ী বোমা হামলা। (আরও তথ্যসহ) যুক্তরাষ্ট্র-সমর্থিত আদিবাসী শেখরা আল-কায়েদা জঙ্গিদের কাছ থেকে নিয়ন্ত্রণ করায়ত্ব করায় এবং ওয়াশিংটন অতিরিক্ত সেনা পাঠানোর পর থেকে ইরাকে সহিংসতা কমে এসেছে। কিন্তু তারপরও সেখানে মাঝেমধ্যেই চলছে আত্মঘাতী বোমা হামলা। রোববার বাগদাদের কেন্দ্রস্থলে টাইগ্রিস নদীর কাছে শক্তিশালী ওই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকার ভবনগুলো। ধোঁয়ায় ঢাকা পড়ে চারদিক। পুলিশ বলেছে, আত্মঘাতী হামলাকারীদের লক্ষ্য ছিল বিচার মন্ত্রণালয় এবং বাগদাদের প্রাদেশিক সরকারি ভবন। প্রথম বোমাটি বিস্ফোরিত হয় বিচারমন্ত্রণালয়ে এবং এর কয়েক মিনিট পরই প্রাদেশিক সরকারি ভবনের কাছে ২য় বোমা বিস্ফোরণ ঘটে। পুলিশ একথা জানিয়েছে। সরকারের মুখপাত্র আলি আল দাব্বাগ বলেন, বোমা বিস্ফোরণের সময় তিনি আল মনসুর হোটেলে ছিলেন। এ সময় জানালার কাঁচ ভেঙে তিনিসহ তার আশেপাশের লোকজনদের ওপর পড়ে। বিচার মন্ত্রণালয়ের কাছের এক দোকানি টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি জানি না কিভাবে আমি বেঁচে আছি। বিস্ফোরণে সবকিছু ধ্বংস হয়ে গেছে....মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। কোনো কিছুই আর আগের স্থানে নেই।" আল কায়দা জঙ্গিরা কিংবা সাদ্দাম হোসেনের সাবেক সরকারের লোকজনরা এ হামলার পেছতে জড়িত থাকতে পারে বলে দাব্বাগ মন্তব্য করেন। প্রাথমিক বিশে