২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুকে জাতীয় সতর্কতা ঘোষণা করেছেন ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছর সোয়াইন ফ্লুকে জাতীয় সতর্কতা ঘোষণা করেছেন। হোয়াইট হাউস শনিবার একথা জানিয়েছে। এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করার মধ্য দিয়ে সহজে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি সামাল দিতে সক্ষম হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 08:23 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ওয়াশিংটন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ বছর সোয়াইন ফ্লুকে জাতীয় সতর্কতা ঘোষণা করেছেন। হোয়াইট হাউস শনিবার একথা জানিয়েছে। এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের চিকিৎসা প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা করার মধ্য দিয়ে সহজে সোয়াইন ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি সামাল দিতে সক্ষম হবে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র শুক্রবার বলেছে, দেশের ৫০ টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৬ টিতেই ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লু। এটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এ আশঙ্কায়ই ওবামা শুক্রবার রাতে সোয়াইন ফ্লুকে জাতীয় সতর্কতা ঘোষণা করে বিবৃতি সই করেন। হোয়াইট হাউসের এ বিবৃতিতে বলা হয়েছে, দেশে দ্রুত রোগের বিস্তার ঘটে স্বাস্থ্য সেবার ওপর চাপ পড়ার আগেই দেশকে তা মোকাবেলায় প্রস্তুত রাখাই এ ঘোষণার উদ্দেশ্য। কোনও উপকূলীয় এলাকায় হারিকেন আঘাত হানার আগে যে বিপর্যয় ঘোষণা করা হয় এটিও তেমন একটি ঘোষণা বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। প্রশাসনিক এক কর্মকর্তা বলেন, "এইচ১এন১ দ্রুত ছড়াচ্ছে। যেমনটি ধারণা করা হয়েছিল। স্বাস্থ্যসেবায় ইতোমধ্যেই চাপ পড়তে শুরু করেছে। তাদের খুব শিগগিরি বিপর্যয় মোকাবেলা পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৬ ঘ.