তেলআাবিব, ইসরায়েল, ২১ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বুধবার আকাশ প্রতিরক্ষা বিষয়ে বড়ধরনের এক মহড়া শুরু করেছে। ইসরায়েলি পাবলিক রেডিও বলেছে, ইরানকে মোকাবেলার প্রস্তুতি হিসেবে এর আয়োজন করা হয়েছে।
'জুনিপার কোবরা' নামে দুসপ্তাহব্যাপী এই মহড়ায় প্রায় এক হাজার আমেরিকান সেনার ইসরায়েলিদের সঙ্গে মিলে স্থল ও জাহাজভিত্তিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অ্যাজিস, থাড ও প্যাট্টিয়ট এবং ইসরায়েলি অ্যারো ব্যালেস্টিক শিল্ডের প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলবে।
দু'পক্ষের মুখপাত্রই বলেছেন, এই মহড়ার সঙ্গে বিশ্ব-ঘটনাবলীর কোনো সম্পর্ক নেই, তবে ইসরায়েলি রেডিও পরিচয় উল্লেখ না করে এক কমান্ডারের ঊদ্ধৃতি দিয়ে বলেছে, "পারমাণবিক ইরানের জন্য প্রস্তুতি এই মহড়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৯ ঘ.
bdnews24