২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়ার তীব্র সমালোচনায় হন্ডুরাস সরকার, আলোচনা বন্ধ

হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার তীব্র সমালোচনা করেছে। বন্ধ হয়ে গেছে তিনমাসব্যাপী রাজনৈতিক অচলবস্থা নিরসনের লক্ষ্যে শুরু হওয়া আলোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

তেগুছিগালপা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-----হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলেও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়ার তীব্র সমালোচনা করেছে। বন্ধ হয়ে গেছে তিনমাসব্যাপী রাজনৈতিক অচলবস্থা নিরসনের লক্ষ্যে শুরু হওয়া আলোচনা। নভেম্বরে নির্বাচনের আগে জেলায়াকে হন্ডুরাসের ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হবে কিনা সে প্রশ্নে আলোচনায় অচলাবস্থা বিরাজ করছে। জেলায়া শিবির সোমবার বলেছে, হন্ডুরাস নেতারা সমস্যা সমাধানের আরও আন্তরিক প্রস্তাব না দিলে তারা আলোচনার টেবিলে যাবে না। ব্রাজিল দূতাবাস থেকে এক টেলিফোন সাক্ষাৎকারে জেলায়া রয়টার্সকে বলেন, "আলোচনা বাধাগ্রস্ত হয়েছে।" হন্ডুরাসের এ রাজনৈতিক অচলাবস্থা কয়েক বছরের মধ্যে মধ্য আমেরিকার সবচেয়ে বাজে রাজনৈতিক সংকট। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ল্যাতিন আমেরিকার সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রতিশ্র"তি দিয়েছিলেন হন্ডুরাসের এ রাজনৈতিক সঙ্কট এ অঙ্গীকারকে পরীক্ষার মুখে ফেলেছে। হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগে বাধ্য করার পর গত মাসে তিনি দেশে ফিরে এসে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন। জেলায়ার প্রতিনিধিদের সঙ্গে গত মঙ্গলবারই প্রথম ক্ষমতাসীন নেতা মিচেলেত্তি জেলায়ার ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। তবে জেলায়া রয়টার্সকে বলেছেন, মিচেলেত্তি তার পরিকল্পনা সম্পর্কে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে আসছেন। মিচেলেত্তি বরাবরই জেলায়াকে ক্ষমতা ফিরিয়ে দেওয়াকে সংকট সমাধানের একটি পন্থা হিসেবে দেখতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। জেলায়া ব্রাজিল দূতাবাস থেকে টেলিফোনে বলেন, "আমি তাকে বিশ্বাস করি না। তবে সবসময়ই প্রত্যাশা করি। ঈশ্বর আছেন এবং তিনি অসম্ভবকে সম্ভব করেন।" সেপ্টেম্বরের শেষ দিকে দেশে ফিরে ব্রাজিল দূতাবাসে আশ্রয় নেন জেলায়া। তারপর থেকেই সেখানে একরকম বন্দি রয়েছেন তিনি। দূতাবাসের চারপাশ দাঙ্গা পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪২ ঘ.