২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের ঐকমত্যের সরকার ছেড়ে যাবে এমডিসি

জিম্বাবুয়ের বিরোধী দল এমডিসি বলেছে, বেশ কিছু বিরোধের মীমাংসা ও চুক্তি না হওয়া পর্যন্ত তার ক্ষমতা ভাগাভাগির সরকার থেকে সরে দাঁড়াবে। এ ঘোষণায় নয় মাস আগে নতুন প্রশাসন গঠিত হওয়ার দেশটিতে সবচেয়ে বড় সংকটের সূত্রপাত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

হারারে, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের বিরোধী দল এমডিসি বলেছে, বেশ কিছু বিরোধের মীমাংসা ও চুক্তি না হওয়া পর্যন্ত তার ক্ষমতা ভাগাভাগির সরকার থেকে সরে দাঁড়াবে। এ ঘোষণায় নয় মাস আগে নতুন প্রশাসন গঠিত হওয়ার দেশটিতে সবচেয়ে বড় সংকটের সূত্রপাত হচ্ছে। প্রধানমন্ত্রী মর্গান চেঙ্গেরাই শুক্রবার বলেছেন, তার মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) প্রেসিডেন্ট রবার্ট মুগাবের 'অসৎ ও অনির্ভরযোগ্য' জানু-পিএফ পার্টির সঙ্গে গত ফেব্র"য়ারিতে গঠিত ঐকমত্যের মন্ত্রিসভা থেকে বের হয়ে যেতে পারে। সাংবাদিকদের তিনি বলেন, "অসৎ ও অনির্ভরযোগ্য অংশীদার থেকে আমাদের বের হয়ে যাওয়ার অধিকার আছে। তাই আমরা জানু-পিএফ'র সঙ্গে গঠন করা সরকার থেকে বিশেষ করে মন্ত্রিসভা ও মন্ত্রিপরিষদ থেকে দূরে থাকব যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে আস্থা ও শ্রদ্ধারভাব প্রতিষ্ঠিত হয়।" এমডিসি'র এই সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে আগামী মাসে, তখন অর্থমন্ত্রী টেনডাই বিটি- যিনি এমডিসি'র ঊর্ধ্বতন নেতা- ২০১০ সালের বাজেট পেশ করবেন। মুগাবের জানু-পিএফ পার্টি বলেছে, এমডিসি'র এই পদক্ষেপ গুরুত্বের সঙ্গে মোকাবেলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৩ ঘ.