২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী জাকার্তায়ও। কোনও কোনও জায়গায় লোকজন আতঙ্কিত হয়ে বাড়িঘর এবং অফিস ছেড়ে পালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

জাকার্তা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শুক্রবার ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ভূকম্পন অনুভূত হয়েছে রাজধানী জাকার্তায়ও। কোনও কোনও জায়গায় লোকজন আতঙ্কিত হয়ে বাড়িঘর এবং অফিস ছেড়ে পালিয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেনি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার অবস্থান ভূমিকম্পপ্রবণ এলাকায়। গত মাসে ইন্দেনেশিয়ায় আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। ধ্বংস হয়েছে শত শত বাড়ি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ ঘ.