ওয়াশিংটন, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধূমপানমুক্ত গৃহাভ্যন্তর হৃদরোগের ঝুঁকি কমায়। শুধু তাই নয়, অধূমপায়ীদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকরী বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের একদল স্বাস্থ্য বিশেষজ্ঞ।
যুক্তরাষ্ট্রের ইন্সটিটিউট অব মেডিসিনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের ওই প্রতিবেদন মতে, কর্মক্ষেত্র, রেস্তোরাঁ ও বারগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে।
সিডিসির পরিচালক ডা. থমাস ফ্রিডেন বলেন,"ধূমপান মুক্ত আইন অধূমপায়ীদেরও হৃদরোগাক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।"
তবে ডা. থমাস দুঃখ করে বলেন,"দেশে এখনও বহু জায়গার কর্মক্ষেত্র, রেস্তোরাঁ এবং বারে ধূমপানমুক্ত আইন নেই বা ধূমপান নিষিদ্ধ করা হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৫৮ ঘ.
bdnews24