[ বিশ্ব ] গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে চাপের মুখে ইসরায়েল গাজায় ইসরায়েলি সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে জাতিসংঘের অভিযোগের বিশ্বাসযোগ্য তদন্তের জন্য পশ্চিমা মিত্রদেশগুলোর চাপের মুখে পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স বুধবার বলেছে, ইসরায়েলের উচিত দক্ষিণ আফ্রিকার বিচারক রিচার্ড গোল্ডস্টোনের জাতিসংঘ প্রতিবেদন তদন্ত করে দেখা। গোল্ডস্টোন গতমাসে গাজায় যুদ্ধাপরাধ বিষয়ক প্রতিবেদন জমা দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ০৭:৩৩, ১৫ অক্টোবর ২০০৯ | আপডেট: ১২:১২, ২৬ আগস্ট ২০২২ জাতিসংঘ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24