পাকিস্তানে কয়েকটি পুলিশ কার্যালয়ে হামলায় নিহত ১৭
পাকিস্তানের লাহোর এবং গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলের পুলিশ কার্যালয়গুলোতে বৃহস্পতিবার দফায় দফায় জঙ্গি হামলায় অন্ততপক্ষে ১৭ জন নিহত হয়েছে। এক সপ্তাহের সহিংসতায় পাকিস্তানে ১ শরও বেশি মানুষ নিহত হওয়ার পর নতুন করে এ হামলা হল।
