২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া এর পূর্ব উপকূল থেকে ৫টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সাগরের ওই অঞ্চলে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনো জাহাজ চলাচল করা যাবে না বলে ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 03:22 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

সউল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া এর পূর্ব উপকূল থেকে ৫টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সাগরের ওই অঞ্চলে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনো জাহাজ চলাচল করা যাবে না বলে ঘোষণা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সোমবার একথা জানিয়েছে। এ ব্যাপারে মন্তব্য করার জন্য দক্ষিণ কোরিয়ার কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিক পাওয়া যায়নি। পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং আন্তর্জাতিক আলোচনায় ফিরতে প্রস্তুত- এ ঘোষণা দেওয়ার পর দেশটি এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। প্রায় তিন মাস আগে উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। এটা নিয়মিত সামরিক মহড়ার অংশ কিনা তা স্পষ্ট হওয়া যায়নি। এরইমধ্যে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পাঠাচ্ছে। কাকতালীয়ভাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল এই সময়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১২ ঘ.