২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেলের যোগ্যতার জন্য ওবামা 'কিছুই' করেননি: শ্যাভেজ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল পুরস্কার অর্জনের জন্য আশাবাদী চিন্তা-ভাবনা ছাড়া আর কিছুই করেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

কারাকাস, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নোবেল পুরস্কার অর্জনের জন্য আশাবাদী চিন্তা-ভাবনা ছাড়া আর কিছুই করেননি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ রোববার একথা বলেছেন। ওবামা সরকারের 'সাম্রাজ্যবাদী' নীতির সমালোচনার পাশাপাশি ব্যক্তিগতভাবে তার মিশ্র প্রশংসাকারী শ্যাভেজ বলেন, মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পেয়েছেন এ খবর পড়ার সময় তিনি খবরটি ভুল মনে করেছিলেন। একটি কলামে শ্যাভেজ লেখেন, এ পুরস্কারের যোগ্য হওয়ার জন্য ওবামা কি করেছেন? জুরি বোর্ড তার পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার আশাবাদের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নিয়েছে। তারা ভুলে গেছে ইরাক, আফগানিস্তানে ওবামা অন্তহীন সেনাসমাবেশ এবং কলোম্বিয়ায় নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের কথা। তিনি বলেন, এই প্রথম আমরা একজনকে নোবেল পুরস্কার পেতে দেখলাম যিনি এর যোগ্য হওয়ার জন্য কিছুই করেননি। শুধুমাত্র আশা আর স্বপ্নের জন্য একজনকে নোবেল দেওয়া হয়েছে, যে স্বপ্ন পূরণ এখনও অনেক দূরের পথ। ওবামার নোবেল পাওয়াটা অনেকটা একজন বেসবল খেলোয়াড়েরর ৫০ গেম জেতা এবং ৫০০ ব্যাটসম্যানকে ধরাশায়ী করার জন্য পুরস্কৃত করার মতোই বলে শ্যাভেজ মন্তব্য করেন। ওবামাকে নিয়ে শ্যাভেজের এ সমালোচনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তার সমালোচনার মতো অতটা তীব্র না হলেও তা কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মন্তব্যের বিপরীত। শ্যাভেজের মিত্র ফিদেল কাস্ত্রো রোববার ওবামার নোবেল প্রাপ্তিকে 'ইতিবাচক পদক্ষেপ' বলে মন্তব্য করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩১ঘ.