২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে তিব্বত ইস্যু তুলবেন ওবামা, আশ্বস্ত দালাই লামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে চীন সফরকালে তিব্বত ইস্যু উত্থাপন করবেন---- এ আশ্বাস পেয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 09:32 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

ওয়াশিংটন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) ---- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে চীন সফরকালে তিব্বত ইস্যু উত্থাপন করবেন---- এ আশ্বাস পেয়েছেন বলে বৃহস্পতিবার জানিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।

ওয়াশিংটনে সিএনএন'র 'সিচুয়েশন রুম' কে দেওয়া এক সাক্ষাৎকারে দালাই লামা বলেন, "ওবামা চীনের সঙ্গে তিব্বত নিয়ে আলোচনা করবেন এবং খুব গুরুত্ব দিয়েই ইস্যুটি আলোচনা করবেন এরকম আভাস তিনি ইতোমধ্যেই পেয়েছেন।"

ওবামার সঙ্গে ছবি তোলার সুযোগ না পাওয়ার কথা উল্লেখ করে ৭৪ বছর বয়সী এ বৌদ্ধ ভিক্ষু বলেন, " একটি ছবির চেয়ে আরও গুরুগম্ভীর আলোচনা ভালো। সুতরাং আমার কোনো হতাশা নেই।"

নভেম্বরের মাঝামাঝিতে ওবামা চীন সফরে যাবেন। এ সফরের কারণে ওবামা যুক্তরাষ্ট্র সফররত দালাই লামাকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ জানাননি।

বিশ্ব উষ্ণায়ন ও উত্তর কোরিয়া ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নের চেষ্টার কারণে দালাই লামার সঙ্গে বৈঠক করেননি ওবামা। তবে মানবাধিকার গ্র"পগুলো ওবামার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

দালাই লামা যুক্তরাষ্ট্রে এ সপ্তাহের সফরে মানবাধিকার পুরস্কার গ্রহণের কথা রয়েছে। তিনি বলেন, "চীনা প্রেসিডেন্টের সঙ্গে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই ওবামা ওই সিদ্ধান্ত নিয়েছেন।"

তিনি আরও বলেন, ওবামা তিব্বতের প্রতি কেবল সহানুভূতিশীলই নন বরং তিনি তিব্বতের মানবাধিকার পরিস্থিতির জন্য বাস্তবিক কিছু করেও দেখাতে চান।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে ওবামার বৈঠকের পর এ বছরের শেষে অথবা ২০১০ সালের শুরুতে দালা ইলামা ওয়াশিংটনে ওবামার সঙ্গে বৈঠকের প্রত্যাশা করেন বলেও সিএনএনকে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪২৩ ঘ.