২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও ৪০হাজার সেনা চান ম্যাকক্রিস্টাল

আফগানিস্তানে অন্ততপক্ষে আরও ৪০ হাজার সেনা বাড়ানোর সুপারিশ করেছেন শীর্ষ মার্কিন ও ন্যাটো কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল। দু টি সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ওয়াশিংটন, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে অন্ততপক্ষে আরও ৪০ হাজার সেনা বাড়ানোর সুপারিশ করেছেন শীর্ষ মার্কিন ও ন্যাটো কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল। দু টি সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে। ম্যাকক্রিস্টাল ওবামাকে ৪০ হাজারের বেশি সেনা পাঠানোরও বিকল্প বাতলে দিয়েছেন বলে জানিয়েছে সূত্র দুটি। কিন্তু আফগানিস্তানে ৮ বছরের যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে গভীর সন্দেহ থাকায় এ পদক্ষেপ রাজনৈতিক দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রদ্বয়ের একজন জানান, ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে আর সেনা না পাঠানোরও ঝুঁকিপূর্ণ তৃতীয় আরেকটি বিকল্প দিয়েছেন। আফগানিস্তানে তালেবান বিদ্রোহ রোধে আরও সেনা পাঠানো হবে, সেনা ফিরিয়ে নেওয়া হবে নাকি আল কায়েদা সেলগুলোতে হামলা চালানোর ওপর জোর দেওয়া হবে। আফগানিস্তানে বর্তমানে ১ লাখেরও বেশি পশ্চিমা সেনা আছে। এর মধ্যে ৬৫ হাজার মার্কিন সেনা। এ বছরের শেষ দিকে মার্কিন সেনা আরও বেড়ে ৬৮ হাজার হওয়ার কথা রয়েছে। আফগানিস্তানে তালেবান সহিংসতা স