কাবুল, আফগানিস্তান, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে গত শনিবার ৮ মার্কিন সেনার নিহত হওয়ার সময় বড়ধরনের লড়াইয়ে শতাধিক তালেবান যোদ্ধাও নিহত হয়। এক বছরের মধ্যে এটা ছিল প্রচণ্ডতম যুদ্ধ। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ন্যাটো বাহিনী।
নুরিস্তান প্রদেশের কামদেশ জেলায় শনিবার তালেবানরা ন্যাটো ও আফগানবাহিনীর দুটি দূরবর্তী-চৌকির ওপর রকেটচালিত গ্রেনেড, মেশিনগান ও রাইফেল নিয়ে হামলা চালায়। শত্র"দের ক্ষয়ক্ষতির হালনাগাদ করা তথ্য জানিয়ে ন্যাটো বলেছে, তালেবানরা হামলা শুরু করলে টানা ১৩ ঘণ্টা লড়াই চলে।
ন্যাটোর বিবৃতিতে বলা হয়েছে, অক্টোবরের ৩ তারিখের ওই হামলার পর যুদ্ধক্ষেত্রের বিস্তারিত জেনে আমরা নিশ্চিত হয়েছি যে, সুসমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ১০০ রও বেশি শত্র"যোদ্ধা নিহত হয়েছে। শুরুতে যে ধারণা করা হয়েছিল তারচেয়ে অনেক বেশি শত্র" নিহত হয়েছে।"
পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশটির গভর্নর জামালুদ্দিন বদর সোমবার জানান, কামদেশ জেলায় তালেবান যোদ্ধাদের ওপর আক্রমণ শুরু করছে বিদেশি ও আফগান সেনারা। তালেবানরা সেখানে অবরুদ্ধ হয়ে পড়ার কথাও তিনি বলেন।
রয়টার্সকে ফোনে তিনি বলেন, "আজ সকালে অভিযান শুরু হয়েছে।"
তালেবানদের ওই হামলায় দুই আফগান সেনাও নিহত হয়।
শনিবার ওই এলাকায় দিনভর লড়াইয়ের পর সেখানে অবস্থানরত পুলিশ বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানান প্রাদেশিক কর্মকর্তারা।
গভর্নর বদর বলেছেন, জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তাসহ ১৩জন পুলিশের খোঁজ পাওয়া যাচ্ছে না। বাকিরা সম্ভবত তাদের চৌকি ত্যাগ করে বাড়ি চলে গেছে।
তালেবানরা বলেছে, তারা প্রধানসহ ৩৫ জন পুলিশকে আটক করেছে।
কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বলেছেন, "বেশকিছু পুলিশের" সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে এ সংখ্যা কত তা জানাননি তিনি।
ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী জানায়, শনিবার স্থানীয় একটি মসজিদ ও পাশের একটি গ্রাম থেকে তালেবানরা ন্যাটো ও আফগানবাহিনীর দুটি চৌকির ওপর রকেটচালিত গ্রেনেড, মেশিনগান ও রাইফেল নিয়ে হামলা চালায়। আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর নতুন কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের জনবহুল এলাকায় সেনা জড়ো করার পরিকল্পনা অনুযায়ী প্রত্যন্ত ওই এলাকার চৌকি দুটি গুটিয়ে ফেলার পরিকল্পনার মধ্যে ওই হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৮ ঘ.
bdnews24