২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিব্বতের সঙ্গে সীমান্তে পাহারা বসাচ্ছে নেপাল

নেপাল-তিব্বত ট্রান্স-হিমালয় সীমান্তে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে যাচ্ছে নেপাল সরকার। এতদিন ধরে এই সীমান্তটিতে তেমন কোনো পাহারা ছিল না। তিব্বতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে চীনের চাপের মুখেই নেপাল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 10:39 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

কাঠমান্ডু, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নেপাল-তিব্বত ট্রান্স-হিমালয় সীমান্তে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে যাচ্ছে নেপাল সরকার। এতদিন ধরে এই সীমান্তটিতে তেমন কোনো পাহারা ছিল না। তিব্বতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে চীনের চাপের মুখেই নেপাল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রী রাওয়াল জানান, দক্ষিণে ভারতের সঙ্গে সীমান্তে ইতিমধ্যেই সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তরে তিব্বতের সঙ্গে ১ হাজার ৪১৪ কিলোমিটার সীমান্তকেও আরও সুরক্ষিত করার জন্য সেখানেও একই রকম পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি রয়টার্সকে বলেন, "প্রত্যেক দেশই তার সীমান্ত রক্ষা করে। আমরা যেকোনো অপরাধীর আন্তঃসীমান্ত চলাচল থেকে আমাদের সীমান্ত রক্ষা করতে চাই।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "কোনো দেশের চাপের মুখে আমরা এমনটি করছি না।" ১৯৫৯ সালে চীনের শাসনের বিরুদ্ধে তিব্বতে ব্যর্থ অভ্যুত্থানের পর দালাই লামার সঙ্গে পালিয়ে আসা প্রায় ২০ হাজার তিব্বতি নেপালে বসবাস করছে। প্রতি বছর হিমালয় অঞ্চল দিয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় আড়াই হাজার তিব্বতি ভারতে দালাই লামার নির্বাসিত সরকারের সঙ্গে দেখা করতে যায়। ভারত ও নেপালের নাগরিকেরা ভিসা ছাড়াই দুটো দেশে আসা যাওয়া করতে পারলেও নেপালে প্রবেশের জন্য চীনা নাগরিকদের ভিসার প্রয়োজন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬০৮ ঘ.